সাইফুল ইসলাম,রাজশাহী
রাজশাহীর মোহনপুর থানায় কর্তব্যরত অবস্থায় ১পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা হলো আকবর আলী (৪৯)। তিনি উপজেলার মোহনপুর থানায় উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তার বাবার নাম মৃত জাবেদ আলী।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, গত শুক্রবার জুমার নামাজের পর উপসহকারী পুলিশ পরিদর্শক( এএসআই) আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিকেল ৩টার দিকে হঠাৎ করে অসুস্থবোধ করলে দ্রুত তাকে উপজেলার মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে গ্যাস লাইট হৃদরোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর অকাল মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্দ্ধতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।