সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর দ্বিতীয় দিনে কাঠালিয়া উপজেলায় কাঠালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে কাঠালিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওরাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: পনির হোসেন (৫২) কে গ্রেফতার করেছে কাঠালিয়া থানা পুলিশ। পনির হোসেন উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আ: সত্তার কালুর পুত্র। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী সাতানী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মং চেনলা বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পনিরকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃত পনিরের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ আরো মামলা রয়েছে