মো: আহাসান হাবীব সুমন , নিজস্ব প্রতিবেদক:
এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৫ উদযাপিত।
এ উপলক্ষ্যে জামালপুরে শুক্রবার ৭ ফেব্রুয়ারি-২০২৫ সকাল ১০ ঘটিকায় বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালি পরিবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জামালপুর জেলার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক এর সঞ্চালনায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমাসহ জামালপুর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জেলায় অবস্থিত বাক, শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলগুলোর জাতীয়করণের দাবি জানান।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন বাক শ্রবণ ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।