মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির,সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রধান এ্যাড মোঃ শহীদ ইকবাল হোসেনকে সভাপতি ও আসাদুজ্জামান মিন্টুকে সাধারণ সম্পাদক করে(৫ই ফেব্রুয়ারী)সন্ধায় মনিরামপুর উপজেলার আংশিক কমিটি ঘোষণা করে যশোর জেলা বিএনপি।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী ও খান শফিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি জি এম মিজানুর রহমান, এ্যাড মকবুল হোসেন, এ্যাড মুজিবুর রহমান, অধ্যক্ষ গাজী সাত্তার, মতলেব হোসেন, যুগ্ম-সম্পাদক শামসুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন ও কোষাধ্যক্ষ রবিউল ইসলাম।