সাইফুল ইসলাম, রাজশাহীঃ
বাইসাইকেল নিয়ে ব্যায়াম করতে গিয়ে চলন্ত সাইকেলেই স্টোক করে এক বিএসসি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই ছাত্র হলো সাখাওয়াত হোসেন দূর্জয় (২৪)। তার বাড়ি তানোর উপজেলার গুবিরপাড়া এলাকায় । সে সম্প্রতি চাঁপাই নবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অধ্যায়ন শেষে ঢাকাতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়ানরত।
প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায় ২ ফেব্রুয়ারী বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে প্রতিদিনের মত ব্যায়াম করার জন্য বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে ওই উপজেলার মোহর গ্রামের দিকে যাচ্ছিলেন সাখাওয়াত হোসেন দূর্জয়। এসময় মোহর গ্রামের হাকিম বাজার নামক মোড়ের কাছে হঠা ৎবাই সাইকেল নিয়ে পড়ে যান সাখাওয়াত হোসেন দুর্জয় । এ সময় মোড়ের স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে , কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাখোয়াত হোসেন দূর্জয়ের । বাবার নাম খালিদুর রহমান। তিনি রাজশাহীর তানোর পৌরসভা টিবিএম কলেজের ড্রেস মেকিং বিভাগের ট্রেড ইন্সপেক্টর পদে চাকুরি করেন।
পরিবার ও চিকিৎসকরা জানান সাখাওয়াত হোসেন দূর্জয় শারীরিক গঠনে স্বাভাবিক এর থেকে একটু মোটা। এজন্য চিকিৎসকের পরামর্শে তিনি প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বাই সাইকেল নিয়ে বের হন। এসময় তিনি চলন্ত সাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।সাখাওয়াত হোসেন দূর্জয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।