সাইফুল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই ঘটনায় ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।এই দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিকশাটি চূর্ণ বিচূর্ণ হয়েছে। এ দুর্ঘটনায় হতাহত সকলকে রামেক কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ২জন হলো রাজশাহী গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৭) একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মারুফ (২৫) আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো রাজশাহীর পবা উপজেলার ধর্মঘাটা গ্রামের রইস উদ্দিন এর ছেলে লিটন মিয়া (৪০)ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বলিয়াডাং গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাসেল( ২৪) বাকি তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৩ রা ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার নতুন কসবা এলাকায়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান , যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রাহাতা হতাহতদের সবাইকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে । আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা গেছে বলে জানতে পেরেছি । এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।