মোঃ সাইফুল ইসলাম,বাগমারা রাজশাহীঃ
বাগমারায় বিদেশী গাভী পালন করে স্বাবলম্বী হয়েছেন এক সার ব্যবসায়ী। তিনি হলেন বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে সার ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন। মোঃ দুলাল হোসেন তার নিজ গ্রাম (হাটগাঙ্গোপাড়া) মজোপাড়া মহল্লায় ছোট পরিসরে বিদেশী গাভীর খামার গড়ে তুলেছেন। বর্তমানে দুলাল হোসেনর খামারে গাভীর সংখ্যা পাঁচটি। এই পাঁচটি গাভীই অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের। চারটি গাভীর পেটেই এখন বাছুর রয়েছে। প্রায় বছর দেড়েক আগে মোঃ দুলাল হোসেন গড়ে তোলেন এই খামার। এই ছোট পরিসরে খামারের বিদেশী গাভী গুলো এক লাখ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা করে ক্রয় করেন। বর্তমানে এসব গাভীর বাজার মূল্য আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকা হবে বলে জানান,দুলাল হোসেন। তবে খামারী দুলাল হোসেন গাভী গুলোর বাছুর প্রসব পর্যন্ত খামারে রাখেন না তার আগেই বিক্রি করে দিয়ে আবারও বকনা জাতের বিদেশী গরু কিনে খামারে লালনপালন করেন। এভাবেই টিকিয়ে রেখেছেন দুলাল হোসেন তার বিদেশী গাভীর খামার। এভাবে গাভী পালন করে সকল খরচ বাদে বছরে প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাভ টিকে। তাই দুলাল হোসেন তার খামার আরো বড়ো করার পরিকল্পনা করছেন। যাতে বিশ পঁচিশটি গরু আনায়েসে পালন করা যায়। এই জন্য তিনি গাভী গুলোর বাছুর প্রসব হওয়ার জন্য খামারে রেখেছেন। তিনি এই প্রতিবেদককে বলেন,গাভীর বাছুর প্রসব হওয়ার জন্য রাখার কারণে গত এক সপ্তাহ আগে আমার বিদেশী একটি ফিজিযান গাভী হতে একই সাথে দুইটি বাছুর হয়েছে যা অত্যন্ত লাভজনক, এবং গাভী ও বাছুর দুটি সুস্থ ও সবল রয়েছে। এতে করে আমি অনেক খুশি ও আনন্দিত।
শুধু গাভী পালনই নয় মোঃ দুলাল হোসেন হাটগাঙ্গোপাড়া বাজারে একজন প্রতিষ্ঠিত সার কীটনাশক ব্যবসায়ী। এখানেও তিনি সফলতার সাথে সার কীটনাশক ব্যবসা করে বছরে কমপক্ষে আরোও দুই,/ তিন লক্ষ টাকার মত মুনাফা করে থাকেন। একই বাজারের ব্যবসায়ী মোঃ মুনজুর রহমান জানান, কর্ম উদ্যোমী মোঃ দুলাল হোসেন যে কাজে হাত দেন সেখানেই সফলতা লাভ করেন। বাগমারা আউচপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ উদ্দিন শাহ জানান, মোঃ দুলাল হোসেন যেমন সফল খামারী ও ব্যবসায়ী হিসাবেও তেমন সফলতা অর্জন করে চলেছেন। এছাড়াও স্থানীয় একাধিক নেতা কর্মীরা জানান, আজকের দিনে দুলাল হোসেনর মত সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তা খুবই প্রয়োজন।