মোঃ আকরাম হোসেন,নিজস্ব প্রতিনিধিঃ
(১লা ফেব্রুয়ারি)শনিবার শতাধিক সদস্য, উপদেষ্টা, খেলোয়াড় এবং প্রভাতী সংঘের সাবেক কমিটির উপস্থিতির মাধ্যমে জমকালো আয়োজনে গঠিত হলো নতুন কমিটি। পূর্ববর্তী সকল ইতিহাস ভেঙে এবার নতুন রেকর্ড গড়লেন নতুন তারুণ্য নির্ভর, শিক্ষানুরাগী এই কমিটি। নতুন কমিটির সভাপতি জনাব শফিকুল আলম, সম্পাদক দৈনিক স্বাধীন চেতনা, প্রতিষ্ঠাতা তারুণ্যের ছোঁয়া, প্রতিষ্ঠাতা মানবিক ব্লাডব্যাঙ্ক সহ অসংখ্য দাতব্য প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত একজন সামজিক সাংগঠনিক ব্যক্তিত্ব। অন্যদিকে সাধারণ সম্পাদক জনাব আমিনুর রহমান একজন তরুণ উদ্যোক্তা, শিক্ষানুরাগী এবং সফল সংগঠক আইসিটি কোচিং সেন্টারের প্রতিষ্ঠিত পরিচালক জনাব আমিনুর রহমান দীর্ঘদিন ধরে প্রভাতী সংঘের সকল আচার অনুষ্ঠান সফল ভাবে পরিচালনায় প্রথম সারির একজন চৌকস দায়িত্বশীল ব্যক্তিদের অন্যতম। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে জনাব মাস্টার বিল্লাল হোসেন, মাস্টার নাজিম উদ্দিন,গোলক মন্ডল সহ একঝাঁক তরুণদের নিয়ে আজকের কমিটি গঠিত হয়। মাঠের সৌন্দর্য, খেলোয়াড় দর্শক এবং প্রভাতী সংঘের নতুন এবং পুরাতন সকল সদস্য প্রভাতী সংঘের সার্বিক সফলতা কামনা করছেন।