মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে সদর ইউনিয়নে নৈশ্যপ্রহরী,মসজিদের ইমাম,মোয়াজ্জেম এবং পৌরশহরের তাহেরপুর রামকৃষ্ণ আশ্রমে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিরামপুর সদর ইউনিয়নের (১ লা ফেব্রুয়ারী) শনিবার হ্যাট্রিক চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুখের উপস্থিতিতে নৈশ্যপ্রহরী ও ইউনিয়নের সমস্ত মসজিদের ইমাম,মোয়াজ্জেমদের সাথে সৌজন্যে স্বাক্ষাতের পর শীতবস্ত্র(কম্বল) বিতরন করে মণিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,
অপরদিকে মণিরামপুর পৌরশহরের তাহেরপুর রামকৃষ্ণ আশ্রমে সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আশ্রম পরিচালনা কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সাধারন সম্পাদক তপন ভট্টাচার্য ,সঞ্জিত চেটার্জী অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রমুখ।