কেএম জহুরুল হক, ফুলছড়ি গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাতলামারিতে জমাজমি নিয়ে বিরোধের জেরে ৩ জন গুরুতর আহত হয়েছে ।
গতকাল মঙ্গলবার ২৮ জানুয়ারি দুপুরে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কাতলামারির নবাবগঞ্জ গ্রামে এই ঘটনাঘটে । এসময় সেনা ও একই পরিবারে পুলিশ সহ মোট তিন জন গুরতর আহত হয়।
প্রত্যাক্ষ্যদর্শী সাজু মিয়ার স্ত্রী রতনা বলেন আজ সকালে ১০ ঘটিকায় (সাবেক ইউপি সদস্য) মধু ব্যাপারি ও তার ছেলেদ্বয় জমিতে সেচ দেবার জন্য পুকুরে স্যালো ম্যাসিন বসান । উক্ত জমি নিয়ে পুর্ব থেকেই মধু ব্যাপারি ও মুক্তিযোদ্ধা আনসার আলির পরিবারের সাথে দ্বন্দ চলছে যা এখনও আদালতে বিচারধিন রয়েছে ।
এর কিছু সময় পরে মুক্তিযোদ্ধা আনসার আলীর ছেলে পুলিশ -জাকির হোসেন, সেনা সদস্য - রুহুল আমিন ও রতন মিয়া জমিতে সেচ না দেবার জন্য মধু ব্যাপারি ও তার ছেলেদের কে বাধা প্রদান করলে উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে মধু ব্যাপারি পক্ষের প্রায় ১০ থেকে ১৫ জন জাকির হোসেন, রুহুল আমিন ও রতন মিয়াকে দেশিয় অস্ত্র লাটিসোটা দিয়ে বেদম মারিপিট করতে থাকে।
ঘটনা স্থলে এলাকাবাসি পৌছানের আগেই ৩ জনের কে গুরুতর আহত করেন মধু ব্যাপারির পক্ষের লোকজন । পরে তাদেরকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ও অবস্থা আশঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই রংপুর মেডিকেল প্রেরন করেন।
এ ঘটনায় ফুলছড়ি থানার অফিসার ইনর্চাজ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দুদু ব্যাপারি নামে একজন কে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবেন বলেন যানান ঐ কর্মকর্তা ।