দেবহাটা প্রতিনিধিঃবাংলাদেশে জাতীয়বাদী দল বিএনপি পারুলিয়া ইউনিয়নের কোমরপুর ১নং ও ২ নং শাখার উদ্যোগে (শুক্রবার) ২৪শে জানুয়ারি বিকাল ৪ টায় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
এই সময় দেবহাটা উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আহম্মাদ আলী মোল্লার সঞ্চলনায় ও ১, ২ নং ওয়ার্ড বিএনপির পক্ষে আব্দুল রউফ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাবিব মন্টু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, দেবহাটা উপজেলা শ্রমীকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম,
মৎসজীবি দলের আহবায়ক শফায়েত হোসেন বাচ্চু, সাবেক যুব নেতা আব্দুর রাজ্জাক,কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রুন্টি, শ্রমীকদল নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, সাবেক ছাত্রনেতা ইবাদুল ইসলাম, যুবনেতা সমুন বাবু সহ বিভন্ন জায়গা থেকে আসা নেতা নেত্রী সহ কর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় নেতারা বলেন ষড়যন্ত্র করে লাভ নাই, আমরা বিএনপিকে ভালোবাসি, আমরা ডাঃ শাহিদুল আলমকে ভালোবাসি, তাই আমরা এখানে এ সবাই এক হয়ে আমাদের নেতাকে জয়ী করবো।