মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে(২২ জানুয়ারী) বুধবার সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত পিয়া আই কেয়ার সেন্টার থেকে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন, পিয়া আই কেয়ার সেন্টারের উদ্যোগে, ডঃ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ প্রতিভা মন্ডল, ক্যাম্পেইন এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জনাব মোঃ আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন মৃণাল কান্তি সাহা শ্যামকুড় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, ইউপি সদস্য ছবুরুন্নেসা, ইউপি সদস্য রওশোনারা বেগম, প্রমুখ।
ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন ১০১ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন, আমিন পুর গ্রামের আখী বেগম বলেন আমি এখানে চোখের সানি চিকিৎসা করতে আসছি এবং সেবাটি পেয়ে আমি খুব খুশি,চোখের যাবতীয় ফ্রি চিকিৎসা সহ মাথা ব্যথা ও মাইগ্রেনের চিকিৎসা চোখের ছানি নেত্রনালী চোখের সকল প্রকার রোগী বাছায় করে খুবই অল্প খরচে অপারেশন করানো হয়। প্রতিদিন আধুনিক পদ্ধতিতে ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চোখের ফেক ও সানি নেত্রনালী ও গ্লুকোমা সহ সকল ধরনের অপারেশন ব্যথা মুক্তভাবে কম খরচে করা হয়।