শেখ ইয়াসির আরাফাত,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাড়াদান কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দরগাহপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশ গ্রহনে কর্মশালায় সভাপতিত্ব করেন, দরগাহপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল। ইউপি সচিব মাহফুজুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আসাদুল ইসলাম, ইউপি সদস্য আক্তার হোসেন গাজী, মুজিদ জুয়াদ্দর, আব্দুল বারিক, কামাল, আব্দুল কাদের, শরিফুল ইসলাম, আব্দুল লতিফ, আবুল কালাম, মহিলা মেম্বর ঝরনা খাতুন, স্বপ্না রায়, শেখ জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।