সাইফুল ইসলাম, রাজশাহী :
রাজশাহী মহা নগরীর উপশহরে
১ শিক্ষার্থীকে জিম্মি করে চাঁদা দাবির অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জীম কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে জিম্মি করে চাঁদা দাবীর সময় ৪ যুবককে কে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।
রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি ও মহানগর ছাত্রদলের সদস্য সাদকাতুর রহমান জিদান এর নেতৃত্বে এসব চাঁদাবাজদের আটক করা হয়। এসময় আটককৃতরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী বলে পরিচয় দেয়ার চেষ্টা করে বলে জানা য়ায়।
আটককৃত ভুয়া সমন্বয়কারীরা হলো(১) ,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কনসার্ট এলাকার শীশ মোহাম্মদ ছেলে শাহাদাত হোসেন,( ২) নাটোর জেলার কানাই খালি এলাকার তোজাম্মেল হকের ছেলে আকাশ হোসেন, (৩)নাটোর সদর এলাকার সাইফুল ইসলামের ছেলে । জাহিদুল ইসলাম, , (৪ ) নাটোর সদর এলাকার লোকমান আলীর ছেলে রাইফুল রহিম
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদি মাসুদ জানান,এখনো কিছু জানা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি।