যশোর প্রতিনিধিঃ মাহাদী হাসান মেহেদী
যশোর অভয়নগর থানা ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের সাম্রাজ্যবাদ সামাস্তবাদ আমলা দালাল পুজি বিরোধী বিপ্লবী গনতান্ত্রিক আন্দোলনের অগ্রনী শ্রমীক কৃষক মেহনতী মানুষের মুক্তির সংগ্রামে আত্বদানকারি বিপ্লবী নেতা কমরেড আবদুল হাই কবি এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১ টায় তার সমাধীতে পুষ্পমালা ও বিকাল ৩ টায় অভয়নগর থানা কাউন্সিলের সামনে ভাটপাড়া বাজার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হাফিজুর রহমান ( বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা)
বিশেষ বক্তা নাজিউর রহমান নজরুল ( সহ সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ)
বিশেষ বক্তা বাহারুল ইসলাম বাহার ( সহ সভাপতি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন)
বিশেষ বক্তা আশুতোষ বিশ্বাস (সভাপতি জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটি)
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা সাধারন সম্পাদক নাজমুল হোসেন সহ সংগঠনের আর অনান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম আব্দুল হাই মৃত্যু বার্ষিকী কমিটির আহ্বায়ক।
উক্ত আলোচনা সভায় গ্রামের সাধারন জনগন উপস্থিত ছিলেন।