সাইফুল ইসলাম রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষার্থী ভর্তিকে হওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী চম্পকনগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা বাদি হয়ে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
৬ই জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটে নিজ স্কুল কক্ষে মারধরের স্বীকার হন মাহফুজা
রাজশাহী গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, চম্পক নগর মডেল কেজি স্কুল ও নুরানী কিন্ডারগার্টেন স্কুল ২ টি পাশাপাশি । নুরানী কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা অভিভাবকদের সম্মতিতে চম্পক নগর মডেল কেজি স্কুলে ভর্তি হওয়ায় ক্ষিপ্ত হয় নুরানী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাজিবুর রহমান (৩৮)। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন চম্পক নগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজাকে।এক পর্যায়ে মারধরও শুরু করেন নাজিবুর সাথে থাকা লোকজন ।এ সময় আছে চিৎকার চেচামেচিতে মাহফুজার স্বামী জিয়াউর রহমান এগিয়ে এলে নাজিবুরের নির্দেশে বাদশা (৪৫) সহ ৭ থেকে ৮ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে জিয়াউরকে বেধরক মারধর করে আহত করেন এবং মাহফুজাকেও মারধর করেন।
জিয়াউরের অবস্থা বেগতিক হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহীর গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় চম্পক নগর মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা বাদি হয়ে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দাঁত ঝিকড়া হাবাস পুর এলাকার মৃত নুহের ছেলে বাদশা (৪৫), বাদশার স্ত্রী নাসিমা (৩৫) গোদাগাড়ী মাটিকাটা এলাকার নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক নাজিবুর (৩৮), মৃত আব্দুল হান্নান হাজির ছেলে আব্দুস সাত্তার (৫২) সহ ৪/৫ জনকে বিবাদী করে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনার বিষয় জানতে নুরানী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক নাজিবুরকে ফোন করলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।