নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা কর্তৃক জামালপুর সদর উপজেলার দিগপাইত, তিতপল্লা, লক্ষ্মীরচর ও তুলসীরচর ইউনিয়নের অসহায় অবহেলিত জনগোষ্ঠী সহ প্রতিবন্ধীদের মাঝে ৫০০ শত শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।
শীতবস্ত্র বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা'র ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো: মেহেরুল হাসান।
আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক মো: তোতা মিয়া প্রমুখ।