নিজস্ব প্রতিবেদক :
ডিআইজি মহোদয়ের এ অর্জনে জেলা পুলিশ, জামালপুরের পক্ষ থেকে শুভেচছা ও অভিনন্দন জানান এবং আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে জামালপুর জেলা পুলিশ।
হে সম্মানিত অভিভাবক, আপনার এই অর্জনে রেঞ্জাধীন পুলিশ ইউনিট সমূহের সকল পর্যায়ের পুলিশ সদস্য গৌরব অনুভব করছে। নিজ দ্যুতিতে আলোকিত করুন বাংলাদেশ পুলিশ তথা বাংলাদেশকে।
ইসলামি বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধনী আইন -২০১০, ১৯ (১) ঝ ১৯) (২)এর ধারা অনুযায়ী গত ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী ০২ (দুই) বছরের জন্য উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত অভিভাবক জনাব ড. মোঃ আশরাফুর রহমান, উপ-মহা পুলিশ পরিদর্শক, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ মহোদয়কে মনোনয়ন প্রদান করেন।