মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে (৩১ ডিসেম্বর-২৪) মঙ্গলবার দুপুর ১২.৫০ মিনিটে ৩য় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসার মুহাম্মদ আব্দুল্লাহ সুপারিনটেনডেন্ট এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওমর আলী সরদার সাবেক সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাশেম আলী সরদার বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ আব্দুল কাদের দাতা শিক্ষানুরাগী চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসা, ও উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও কর্মচারীগণ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ ও প্রমুখ।
চিনাটোলা মহিলা দাখিল মাদ্রাসার ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মোট পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৭৬ জন, মেধার তালিকায় ১ম স্থান পেয়ে উত্তীর্ণ হয় মোঃ তাওহীদুল ইসলাম ১ম শ্রেণী, এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর মধ্যে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০২৭ জন মেধার তালিকায় ১ম স্থান পেয়ে উত্তীর্ণ হয় আরিনা ইসলাম লিজা (হাফিজা) ৮ম শ্রেণী।
উপস্থিত সকল অতিথি বৃন্দ গনেরা বলেন অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই পড়াশোনা করতে হবে তাহলে তোমার পরীক্ষার সময় পরীক্ষা দিতে সহজ হবে লেখার সময় কলম চালাতে ভালো লাগবে এবং সকল পিতা-মাতাকে খোঁজখবর নিতে হবে আমার সন্তান স্কুলে মাদ্রাসায় ঠিক সময়ে যাচ্ছে সেটার দিকে সকল পিতা-মাতাকে নজর দিতে হবে। শিক্ষকদের কাছে এসে খোঁজখবর নিতে হবে।