সাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টার
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, ঐক্যই শান্তি, ঐক্যই শক্তি। বাংলাদেশ আমাদের সবার, সবধর্ম, জাতি, বর্ণ সবাই বাস করি, দেশকে ভালোবাসি। সবাই বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে বসবাস করি। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এদেশ কোন দলকে ইজারা দেয়া হয়নি। ছলে বলে কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দল করে বসেছিলও। জনগণকে ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত করেছিলো। সেই সুযোগ আর দেয়া হবে না। এবার সবাই দিনের আলোতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, ইমাম মুয়াজ্জিনকে বেতন দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য চাকরীর ন্যায় ইমাম-মুয়াজ্জিনকে সম্মানিত করা হবে। ট্রাস্টিবোর্ডের মাধ্যমে একার্যক্রম পরিচালনা করা হবে। শুধু তাদের না, অন্যান্য ধর্মাবলম্বী নির্দেশক ব্যক্তিদের জন্যও এভাবে সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে। ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে আগমন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেছেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।