মোঃ শফিয়ার রহমান বিশেষ প্রতিনিধ
ডিএমপি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ আলকাতরা মোড়ে ২৮ডিসেম্বর দুপুর ১২.৪৫ ঘটিকার দিকেম অভিযান চালিয়ে ২০০ গ্রাম (৪০ পুরিয়া) মাদকদ্রব্য গা'জাসহ মাদক সম্রাট আব্বাস কে আটক করেন।
ধৃত আসামী আঃ সামাদ মোল্লার ছেলে আব্বাস আলকাতরা ফ্যাক্টরি এলাকায় ফুটপাতে অস্হায়ী ঝুপড়ি ঘর তৈরি করে দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে বসবাস করিয়া গাঁজা ক্রয় বিক্রয় করে আসতেছে।
অভিযানে ছিলেন উপপরিদর্শক আবু ঈসা সহঃ উপপরিদর্শক মোঃ গোলাম রসুল সহঃ উপপরিদর্শক সুশান্ত চন্দ্র, সহঃ উপপরিদর্শক মুনজুল আলম সহঃ উপপরিদর্শক হাফিজুর রহমান।৷
অভিযান টিম ইনচার্জ উপপরিদর্শক আবু ইসা জানান মাদকসম্রাট আব্বাস (৪১) বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গা'জা বিক্রয় করে আসতেছে। তার নামে চল্লিশটারও বেশি মাদক মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান চলবে।