মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নে বিএনপির উদ্যোগে (২৯ ডিসেম্বর) রবিবার দুপুর ১২.০০ ঘটিকার সময় দক্ষিণ লাউড়ী গ্রামে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার জনাব মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর থানা, বিশেষ অতিথি মনিরামপুর থানা ও পৌর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত পরিচিতি অনুষ্ঠানের ১২ নং শ্যামকুড় ইউনিয়ন বিএনপির নির্বাহী কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম সভাপতি(ভারপ্রাপ্ত), মোঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক, মোঃ বুলবুল হাসান সাংগঠনিক সম্পাদক, মোঃ আনছার আলী যুগ্ম সম্পাদক, মোঃ মশিয়ার রহমান কোষাধ্যক্ষ, মোঃ আজিবর রহমান, প্রচার সম্পাদক, মোঃ রবিউল ইসলাম (রবি) যুগ্ম সম্পাদক, মোঃ আসাদ গাজী ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক প্রমুখ।