এনামুল কবীর এনাম,বদলগাছী নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলার আইনশৃঙ্খলা মিটিং গত ২৯ ডিসেম্বর জনতার তোপের মুখে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। ২৯ ডিসেম্বর /২৪ রোববার বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে আইন শৃঙ্খলা সভা শুরু হওয়ার কথা ছিল। সভা শুরু হওয়ার আগেই জনগণের তোপের মুখে আইন শৃঙ্খলা সভা স্থগিত করে উপজেলা প্রশাসন।
দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলেও আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে সভা সেমিনার করে আসছেন উপজেলা প্রশাসন। বিভিন্ন সময় বারবার উপজেলা প্রশাসনকে জানানোর পরও ইউএনও আওয়ামী লীগ নিয়ে সভা করে থাকেন বলে উপস্থিত জনতা সুএে জানা যায় । জনগণ ক্ষিপ্ত হয়ে আজ সকালে আইন শৃঙ্খলা সভায় আওয়ামী লীগের চেয়ারম্যানদের উপস্থিত হতে বাঁধা প্রদান করেন । এক পর্যায়ে হট্টগোল শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরিবেশের আলোকে উপজেলা প্রশাসন আইন শৃঙ্খলা সভা স্থগিত করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, জনগণ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সেখানে উপস্থিত হয়ে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত দিনে নানা অনিয়ম দুর্নীতির করেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কে সভা সেমিনার করেন । জনগন ও বিএনপি নেতা-কর্মীদের এমন অভিযোগের ভিক্তিতে আইন শৃঙ্খলা সভা শুরুর আগেই হট্টগোল, তোপের মুখে সভা স্থগিত করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই সভা-সেমিনার করি। আজকে আইন শৃঙ্খলা সভা শুরুর আগেই হট্টগোল দেখা দিলে অফিস রক্ষার স্বার্থে সভা স্থগিত করেছি।
উক্ত বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সঙ্গে মোবাইল ফোনে কথা বল্লে তিনি জানান, উপজেলা বিএনপি অথবা আমরা কেউ সেখানে উপস্থিত ছিলাম না। জনগন বাঁধা দিতে পারে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুম,খুন,অর্থ লোপাট সহ নানা অনিয়মের সাথে জড়িত। তাদের নিয়ে সভা করলে জনগন বাঁধা দিতে পারে স্বাভাবিক।