রিপোর্ট,শেখ মোস্তফা কামাল
যশোরের কেশবপুরে গ্রাম বাংলার ঐতিয্য ব্যতিক্রম ধর্মী বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কাবিলপুর সরকারি প্রাথমিকি বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত বৌমা-শাশুড়ি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহেনা আজাদ। যশোর জেলা মহিলা দলের যুগ্ন-সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী শিক্ষিকা নুরুন্নাহার নুরি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান কাকর, মনিরুজ্জামান মিলন, জিয়াউর রহমান ও আশরাফ রানা, নজরুল ইসলাম ও সোহেল মেহেদী প্রমূখ। সমাবেশে ১০১ জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ করা হয়। বৌমা-শাশুড়ি সমাবেশে এলাকার শত শত গৃহবধুরা উপস্থিত ছিলেন। মূলত গ্রাম বাংলার বৌমা-শাশুড়িদের মধ্যে ঝগড়া, বৈষম্য মূলক আচারনসহ গৃহ বিবাদ, অবসানের লক্ষে এই আয়োজন বলে বক্তারা জানান।