নিজস্ব প্রতিবেদক:
দেবহাটা উপজেলার পারুলিয়ায় বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় উদ্যোক্তা ও সরকারি বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর ( বুধবার) পারুলিয়া আহছানিয়া মিশনের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার মনোজ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফ ইকবাল।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ এইচ ময়নুল, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, সিএসও ফোরামের সভাপতি সালাহউদ্দিন, সিএসও ফিরোজ শাহ, মাসুম বিল্লাহ, স্থানীয় উদ্যোক্তা বিলকিস নাদিরা প্রমুখ। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। অনুষ্ঠানে স্থানীয় উদ্যোক্তারা বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে স্বাস্থ্য, পুষ্টি এবং ওয়াশ সম্পর্কৃত পণ্য ক্রয় করার জন্য তাদের চাহিদা প্রেরণ করেন।