ছাজ্জাত বিশ্বাস, স্টাপ রিপোর্টারঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ'র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে এ উপজেলার বাইপাস এলাকার দারুল উলূম কওমী মাদ্রাসার সভাকক্ষে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়
সভাপতি হিসেবে মাওলানা কারী বেলায়েত হোসেনকে এবং সাধারন সম্পাদক হিসেবে হাফেজ মাও. মুফতি জাকারিয়া আদনান খানকে সাধারন সম্পাদক করে সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব সোহাগ, সহ সভাপতি জয়নাল আবেদিন, নেছার উদ্দিন, নজির আহম্মেদ, মুফতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুফতি ফয়জুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন জেলা হেফাজতের সভাপতি গালুয়ার পীর মাও. আব্দুর রহিম খান এবং সঞ্চালনায় ছিলেন মুফতি নুরুল্লাহ আশ্রাফী পীর সাহেব তালগাছিয়া। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।