মোঃ খাইরুজ্জামান সজিব,বিশেষ প্রতিনিধিঃ
দ্বিতীয়বারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপির) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ( ওসি) নির্বাচিত হলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান পিপিএম।
গতকাল বুধবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভার অনুষ্ঠানে উত্তরা পশ্চিম থানার ( ওসি) হাফিজুর রহমানকে পুরস্কার তুলে দেন ডিএমপি পুলিশ কমিশনার এস এম সাজ্জাদ আলী।
নভেম্বর মাসের বিভিন্ন বিভিন্ন অপরাধ দমন ওয়ারেন্ট তামিলও মাদক উদ্ধারসহ সেবামূলক কাজের সার্বিক বিষয়ে তাকে পুরস্কার তুলে দেওয়া হয়।
কৃতিত্বপূর্ণ এই অর্জনে এক প্রতিক্রিয়ায় ওসি হাফিজুর রহমান বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি উত্তরা পশ্চিম থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উত্তরার আপামর সম্মানিত নাগরিককে ধন্যবাদ জানান পাশাপাশি তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা চেয়েছেন।