মাহাদী হাসান মেহেদী,যশোর প্রতিনিধিঃ
বিল ডাকাতিয়া, ভবদহ সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলার উদ্যোগে(১১ই ডিসেম্বর)বুধবার ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক তাপস বিশ্বাস ( বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি)
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগী ( বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি)
সহ সভাপতি জনাব ইদ্রিস আলী জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট খুলনা বিভাগ
নাজমুল হোসেন (বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সাধারণ সম্পাদক অভয়নগর থানা)