মোঃ ইব্রাহীম,স্টাফ রিপোর্টার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাঠের মধ্যে কামরুল নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নাচোল সদর ইউপির সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কামরুল ইসলাম(৪২) বৃহস্পতিবার রাতে হাঁকরইল মাঠের পেয়ারা বাগানের পাশে ড্রেনে মৃত অবস্থায় পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মৃত কামরুল ইসলাম নিয়মিত চোলাই মদ পান করতো বলে এলাকাবাসী সূত্রে জানাগেছে।