মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল আনোয়ার দীর্ঘ চার মাস পরিষদে অনুপস্থিত থাকায় দুর্ভোগে পড়ে ইউনিয়ন বাসি। সাধারণ মানুষ জন্ম সনদ নাগরিক সনদ পত্র সহ সকল প্রকার নাগরিক সেবা থেকে বঞ্চিত হয় প্রায় দিশেহারা হয়ে পড়ে।
ইউনিয়ন বাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে অন্তবর্তী কালীন সরকার দিচ্ছে অনুউপস্থিত চেয়ারম্যানদের ইউনিয়ন অফিসে যোগাযোগ করার জন্য সময় সিমা দিয়ে চেয়ারম্যানদের আহবান জানান।
কিন্তু সেই সময় এর মধ্যে দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার ইউনিয়ন অফিসে না আসায় মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না মনিরামপুর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান কে দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দান করেন।
আজ (৫ই ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা এগারোটার সময় সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসাবে যোগদান করেন। এ সময় ইউনিয়ন সচিব কোমল কান্তি সরকার ও ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান সহ সকল ইউপি সদস্য, মহিলা সদস্য ও গ্রাম পুলিশ সহ প্রশাসক মোঃ রেকনুজ্জামান কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সাদরে গ্রহণ করেন।
সংক্ষিপ্ত এক বক্তব্যে সচিব কোমল কান্তি সরকার উপস্থিত সকল ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা সবাই মিলে আন্তরিকতার সহিত প্রশাসকে সহযোগীতা করবো যাতে করে ইউনিয়ন বাসী যে সেবা থেকে এতদিন বঞ্চিত ছিল তার ঘাটতি যেন আমরা কেটে উঠতে পারি। প্রশাসক মোঃ রোকনুজ্জামান বলেন সময় এবং পরিস্থিতি বুঝে আমাদের সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে আমরা নাগরিক সেবা সঠিক ভাবে দিতে পারবো আমি চাই কেউ কোন রকমের অনিয়ম দুর্নীতি বা পক্ষপাতিত্ব না করি আমাদের সবার একটাই উদ্দেশ্য নাগরিক সেবা দান। উপস্থিত সকল ইউপি সদস্য ও ইউনিয়ন গ্রামপুলিশ সহ সকলের সহযোগীতা কামনা করেন। সপ্তাহের প্রতি সোমবার সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত নিয়মিত ইউনিয়ন অফিস করবেন প্রশাসক মোঃ রোকনুজ্জামান।