মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীতে বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২ ডিসেম্বর)রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে শিবপুর থানা পুলিশ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।