মোঃ সাইফুল ইসলাম (গোদাগাড়ী) রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
৩ ই ডিসেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সভাকক্ষে সকল শ্রেনি পেশার মানুষের উপস্থিতিতে সভাটি সম্পুর্ন হয়।
রাজশাহী গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল হায়াতের সভাপতিত্বে , এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার, মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ২য় কর্মকর্তা সালাউদ্দিন কবির, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মঞ্জেল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক জীবন কুমার সরকার,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমীন সুলতানা, সমবায় কর্মকর্তা জিগার হাসরত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক উপজেলা শাখা- হাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক গোদাগাড়ী পৌর শাখা - শওকত আলী, বিএমডি এর সহকারী প্রকৌশলী আবুল লতিফ সরকার, গোদাগাড়ী সরকারি কলেজের প্রভাষক শিমূল প্রতিম মজুমদার, গোদাগাড়ী গোগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষে আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান(মিলন), গোদাগাড়ী পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার সবুজ, সাংবাদিক আব্দুল খালেক, ও ছাত্রজনতার সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রমূখ।
আলোচনা সভায়, সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবুল হায়াত সভাকক্ষে উপস্থিত সকলের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, এ সময় সকলকে প্রত্যেক বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলন, আইন শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল হায়াত।