মোঃ নাসির উদ্দিন,রাজশাহী বিশেষ প্রতিনিধিঃ
মোহনপুর উপজেলা ব্যাপি ইউনিয়ন পর্যায়ে মাসব্যাপী কর্মসূচি আয়োজিত হবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কর্মসূচি।এর পরিপ্রেক্ষিতে বাকশিমইল ইউনিয়ন বিএনপির ও মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আব্দুস সামাদ প্রফেসর আরো উপস্থিত ছিলেন ধুরইল ইউনিয়ন দুই বার এর সফল চেয়ারম্যান অধ্যাপক কাজের উদ্দিন বাকশিমইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা আহবায়ক বকুল । বক্তরা দেশব্যাপী বিএনপির অঙ্গ সংগঠনের ভিত্তি মজবুত করতে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান তারেক রহমান এর জন্ম দিন এর কর্মসূচি হিসেবে উক্ত সমাবেশে আয়োজিত হয়।পরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরিজুনপাড়া, দক্ষিণপাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অফিসের শুভ উদ্বোধন করেন।উক্ত পার্টি অফিস উদ্বোধনের বক্তব্য প্রদান কালে!জনাব তারেক রহমান এর জন্ম দিন উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।