মোঃএমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদী
নরসিংদীর মনোহরদীতে নবাগত নির্বাহী অফিসারের সাথে প্রতিষ্ঠান প্রধানগণের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৪ নভেম্বর)নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মনোহরদী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
নবাগত নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল জিহান প্রতিষ্ঠান প্রধানগণের সাথে কুশল বিনিময় করেন এবং সচ্ছ ও সুশৃঙ্খল মনোহরদী গঠনে তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।