এস এম শামীম হাসান, প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫/ ২০২৬ সালের জন্য দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার(২২নভেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১১ পর্যন্ত অনুষ্ঠিত সুরা সভায় এ কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় সুরা সদস্যদের ভোটে আমীর নির্বাচিত হন আ. আজিজ সুমন, নায়েবে আমীর ইউসুফ আলী সোনার ও রফিকুল ইসলাম রফিক, সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু, সহ-সেক্রেটারি গোলাম ফারুক বিদ্যুৎ ও হাফেজ মাওলানা আরিফ উদ্দিন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন হারুনুর রশিদ।সভায় জামায়াতে ইসলামীর আমীর আ. আজিজ সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার সকল সুরা সদস্যরা। তাদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।