মোঃ মেরাজ শিকদার,টাংগাইল জেলা প্রতিনিধিঃটাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ানপাড়া,গজারিয়া গুডনেইভারস সিডিপি শাখার উদ্যোগে অফিস মাঠে বুধবার(২০নবেম্বর) বিকালে বিশ্ব শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা,সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শিশু দিবসে এবারের প্রতিবাদ্য বিষয় লিসন টু দ্যা ফিউচার।
সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার,সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম,৩নং গজারিয়া ইউপি চেয়ারম্যান এড.আনোয়ার হোসেন,প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,
চাইল্ড কাউন্সিলের প্রেসিডেন্ট ফাতেমা আক্তার,সিডিপি এ্যাসিসটেন্ট ম্যানেজার ঝর্না খাতুন,অভিভাবক হাসিনা বেগম প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।