জাকির হোসেন, দুর্গাপুর, রাজশাহীঃমঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল ৯ টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিওরকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের সামনে বেপরোয়া ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট শিশু মিষ্টির পেটের উপর দিয়ে চাকা যায়। শিশুটি জরুরি ভিত্তিতে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত মিষ্টির মা সাবিনা।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের ছাত্রছাত্রীরা পানি খাওয়ার জন্য রাস্তার এপার ওপার পারাপার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিওরকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে , বেপরোয়া গতির ভ্যানচালক ইয়ারুল এর কারনে দুর্ঘটনার কবলে পড়েন দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রী,ক্ষিদ্র্য লক্ষ্মীপুর গ্রামের ভ্যানচালক মাসুদ রানার মেয়ে মোছাঃ মিষ্টি খাতুন। বেপরোয়া ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে তার পেটের উপর দিয়ে ভ্যানের চাকা গিয়ে স্কুলের সামনে ল্যাম্পপোস্টে ভ্যান ধাক্কা খায় ল্যাম্পপোস্ট বাঁকা হয়ে যায়, এবং শিশুটির গুরুতর অবস্থায় তার মা সাবিনা দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে অপরাধ স্বীকার করেন বেপরোয়া ভ্যান চালক কিশোরপুরের ইয়রুল তিনি বলেন আমি নিজ ইচ্ছাই না, এমন একটা দুর্ঘটনা হবে আমি নিজেও বুঝতে পারিনি আমি ভুল করেছি।
এই বিষয়ে তিওরকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে, তারা বলেন, যে আমাদের স্কুলে পানি খাওয়ার ব্যবস্থা আছে মোটার আছে এবং প্রতিটি ক্লাসে বোতলে করে পানি রাখা আছে তারপরেও আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের আমরা বিশেষভাবে মনোযোগ দিয়ে তাদের খেয়াল রাখি এবং তাদেরকে শিক্ষার জ্ঞান এবং শিক্ষার আলোকে আলোকিত করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা যথেষ্ট পরিমাণ খেয়াল রাখি তাদের বাবা-মার মত। আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি না তারা ছোটাছুটি করে ছোট্ট বাচ্চা এরা তো অবুঝ ছোটাছুটি করবে খেলাধুলা করবে এটাই স্বাভাবিক কিন্তু এমন একটা ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, আমরা প্রত্যাশা মিষ্টি দ্রুত সুস্থ হয়ে আসুক আমাদের স্কুলে আমরা সবাই এই কামনাই করি।