গতকাল তানোর উপজেলার গোল্লা পাড়া বাজারে বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচন এ সভাপতি পদে চারজন সাধারণ সম্পাদক পদে ৬জন প্রার্থী নির্বাচন অংশ গ্রহণ করে।
প্রার্থী মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে সভাপতি নির্বাচিত হয়েছেন বিসমিল্লাহ গ্রুপের মালিক জানে আলম ওরফে জাহাঙ্গীর আলম ।
তার নির্বাচনী মার্কা ছিল মাছ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যাবসায়ী টিপু সুলতান ।তার মার্কা ছিল আম । তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছেয়ে ১৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ব্যাবসায়ী তুহিন শাহ।পর বাজার সমিতির সদস্যরা নির্বাচিত প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।