শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিবিড়ভাবে সকলের সাথে কাজ করার আশা ব্যক্ত করেন।
সেই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখে নিয়মিত টাস্কফোর্সের অভিযান ও বাজার মনিটরিং সহ যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা: হাফিজা জেসমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক তোফায়েল আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।